English Version
 
 
ঠিকানা

 

 ভূমিকা

১৯৭৩ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পরবর্তী বিগত তিন দশকেরও অধিক সময় ধরে দেশের সর্ববৃহৎ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী যথাযথ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে পারমাণবিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছেকমিশনের সার্বিক কর্মকান্ডে মান নিয়ন্ত্রণ ও মান নিশ্চিতকরণ, অত্যাধুনিক পরমাণু চিকিৎসা সেবার মাধ্যমে সর্বস্তরের জনগণ বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর কাছে এ সেবা পৌঁছে দেয়া, তেজস্ক্রিয়তা ব্যবহারে যথাযথ বিকিরণ নিরোধ ও নিরাপত্তা বিধান করে জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ, আমদানীকৃত খাদ্যসামগ্রীতে তেজস্ক্রিয়তার গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণের মাধ্যমে জনস্বাস্থ্য তথা পরিবেশ সুরক্ষা ও সর্বোপরি পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি অন্তর্ভুক্ত কমিশনের ভিশন ও মিশন নিম্নে উপস্থাপন করা হল

মিশন

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের লক্ষ্যে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সাধন দ্বারা আত্মনির্ভরশীলতা অর্জন

 ভিশন

  • ভৌত, জীব ও প্রকৌশল শাখার বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর মৌলিকব্যবহারিক ও উন্নত গবেষণা কর্মসূচীর অগ্রগতি সাধন

  • পারমাণবিক শক্তি (পারমাণবিক বিদ্যুৎ) বিষয়ক কর্মসূচীর বাস্তবায়ন

  • পারমাণবিক প্রযুক্তি নির্ভর সেবামূলক কর্মকান্ড ভিন্ন ভিন্ন প্রান্তিক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া

  • কৃষি, শিল্প, স্বাস্থ্য এবং পরিবেশ এর ক্ষেত্রে পরমাণু প্রযুক্তির প্রয়োগ;

  • পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন
  • বিকিরণজনিত নিরাপত্তা  চর্চা প্রতিষ্ঠাকরণ
  • খনিজ সম্পদ অনুসন্ধান ও আহরণে পরমাণু প্রযুক্তির ব্যবহার
  •    

 নোটিশ

LINKS

 

Developed by Institute of Computer Science, Bangladesh Atomic Energy commission.
Copyright © 2008-10, BAEC. All Rights Reservered.